তাড়াশে নারী চিকিৎসককে উত্যক্ত করার দায়ে তরুণ আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০:২১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে এক নারী চিকিৎসককে উত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করায় এক বখাটে তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মো. শরিফুল ইসলাম (৩২) নামের ওই তরুণকে আটক করেন।

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী চিকিৎসক বাদি হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, সোমবার রাত দুইটার দিকে পেটের ব্যথা নিয়ে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মৃত আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ বোধ করলে দুপুর দেড়টার দিকে তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিকেল তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নারী চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে তার সরকারী বাসভবনে যাচ্ছিলেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গেটে দাড়িয়ে থাকা শরিফুল ইসলাম ওই নারী চিকিৎসককে উত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে শরিফুল নারী চিকিৎসককে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।

ডা. রাকিবুল জানান, প্রথমবার ওই নারী চিকিৎসক স্থান ত্যাগ করে বাসায় চলে যান। প্রায় আধঘণ্টা পরে দুপুরের খাবার সেরে ওই নারী চিকিৎসক আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে শরিফুল নারী চিকিৎসককে উদ্দেশ্য করে পুনরায় অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে তাকে উত্যক্ত করতে থাকেন। এসময় বিষয়টি তিনি বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত অন্যান্য চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারী সহকর্মীদের জানান। তখন তারা গিয়ে শরিফুলকে আটক করে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এশাই) মো. আব্দুর রাজ্জাকের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন: আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের উৎপাদন শুরু

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, এ ব্যাপারে শরিফুলের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর