বগুড়ার শেরপুরে মণ্ডপে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৭:৪৬ পিএম

বিসর্জনের জন্য মণ্ডপ থেকে প্রতিমা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ার শেরপুরে রুপম কর্মকার জগো নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পৌর শহরের পূবালী সংঘ পূজা মণ্ডপে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। 

৩২ বছরের রুপম কর্মকার উপজেলা উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, পূবালী সংঘ পূজা মণ্ডপে বিকেলে বিসর্জনের জন্য প্রতীমা নামানোর প্রস্তুতি চলছিল। ওই মণ্ডপে আলোকসজ্জার জন্য টানা বৈদ্যুতিক তারে সম্ভবত কোথাও লিকেজ ছিল। সেই অংশের সংস্পর্ষে আসলে রুপম কর্মকার বিদ্যুতায়িত হয়।

পরে মণ্ডপে উপস্থিত স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। 


একাত্তর/এআর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর