ভারতে পালানোর সময় ৩০ রোহিঙ্গা নাগরিক আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৬:২৬ পিএম

অবৈধভাবে ভারতে পালানোর সময় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ৩০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) তাদের আটক করে বিজিবি। দুপুরে রো‌‌হিঙ্গা‌দের কু‌মিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গা নাগরিকরা পাঁচটি পরিবারের সদস্য। এদের মধ্যে শিশু ১৬ জন, নারী আটজন ও পুরুষ ছয়জন। তারা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা।

পু‌লিশ জানায়, বুধবার (৫ অক্টোবর) রাতে তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে পালিয়ে যায়। পরে পরিকল্পনা অনুযায়ী ভারত সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচংয়ের খাড়েরা সীমান্তে তাদের আটক করে খাড়েরা বিজিবি ক্যাম্পের সদস্যরা। 

আরও পড়ুন: ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

ভালো উপার্জনের আশায় তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। 

বু‌ড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটক রোহিঙ্গা নাগরিকদেরকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


একাত্তর/এসজে

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর