টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

মাকে নিয়ে বাড়ি ফেরা হলো না বগুড়ার রিফাতের

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৮:৪৪ পিএম

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়জনের মধ্যে বগুড়ার এক মা ও ছেলে রয়েছেন। তারা কুমিল্লা থেকে মাইক্রোবাস ভাড়া করে বাড়ি ফিরছিলেন। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের গোলচত্বর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও চারজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মা-ছেলে হলেন মালিকা বানু রুবি (৬৫) ও রিফাত আল হাসান (৩৬)। তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। 

জানা গেছে, রিফাত জলেশ্বরীতলা এলাকায় ব্যবসা করতেন। এ ছাড়াও তিনি সাবেক ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।

নিহতদের নাম-পরিচয় জানিয়েছেন রিফাতের বাবা প্রকৌশলী হেলালউদ্দিন। তিনি জানান, প্রায় দেড় সপ্তাহ আগে চিকিৎসার জন্য কুমিল্লা সেনানিবাসে বসবাসরত মেয়ের বাসায় যান তার স্ত্রী রুবি। 

চিকিৎসা শেষে মাকে আনতে ছেলে রিফাত মঙ্গলবার কুমিল্লায় যান। বৃহস্পতিবার মাইক্রোবাস ভাড়া করে বগুড়ায় ফিরছিলেন মা-ছেলে। পথে টাঙ্গাইলে একতা পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান তারা দুজনেই। 

হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পর টাঙ্গাইল থেকে ফোন করে তার স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর দেয়া হয়। খবর পেয়ে বগুড়া থেকে তার ভাগ্নি ও কুমিল্লা থেকে মেয়ে-জামাই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। 

টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে টাঙ্গাইল থেকে একটি মাইক্রোবাস আসছিল। গোলচত্বর টোল প্লাজার সামনে এলে বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয়।

আরও পড়ুন: মোল্লাহাটে চাচাতো ভাইদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

এতে বাস ও মাইক্রোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় দুইজন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নিহত ছয়জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন বগুড়ার। বাকিরা পাবনা, নাটোর ও কুমিল্লার বাসিন্দা। 


একাত্তর/এসজে

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর