মোল্লাহাটে চাচাতো ভাইদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৮:০২ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আজিজুল কাজি (৪৮)। 

এর আগে গত শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গাতী গ্রামে চা দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে চাচাতো ভাই হেলাল কাজীর নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। 

মোল্লাহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানান, উপজেলার মৌপুরা গ্রামের ফরিদ কাজীর ছেলে আজিজুল কাজীকে তুচ্ছ ঘটনায় তার চাচাতো ভাইয়েরা ধারালো অত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

আরও পড়ুন: বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত এক, আহত পাঁচ

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। 

ময়নাতদন্ত শেষে আজিজুলের মরদেহ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে পুলিশ আরও জানায়, এ ঘটনায় ১৩ জনের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর