টেকনাফে আবারও কিশোর অপহরণ, গুলিবিদ্ধ পানচাষি

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:০৫ পিএম

কক্সবাজারে টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক পানচাষি। 

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অপহৃত কিশোর আবদুর রহমান আবছার (১৬) ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। আর গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ (৩০) ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান অপহৃত কিশোর আবছার ও গুলিবিদ্ধ শরীফ। এসময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী পানের বরজে হামলা করে আবছারকে ধরে ফেলে। এসময় শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে তারা। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। 

বিষয়টি জানার সাথে সাথেই তিনি টেকনাফ থানা পুলিশকে অবহিত করেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: শৈলকুপায় শতবর্ষী কালীমন্দীরে হামলা, প্রতিমার মাথা বিচ্ছিন্ন

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় পাঁচজন স্থানীয় বাংলাদেশী অপহরণের সময় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসলেও দুইজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে অপহৃত দুইজন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান। 


একাত্তর/জো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর