শৈলকুপায় শতবর্ষী কালি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৬:৩৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপার ধলোহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরে দূর্বৃত্ত হামলা চালিয়ে প্রতিমার মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ এসেছে। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা এক বা একাধিক লোক এ ঘটনাটি ঘটিয়েছে বলে মন্দীর কমিটির নেতারা জানিয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শৈলকুপা সদর সার্কেল অমিত বর্মন জানান, শৈলকুপার ডাউটিয়া গ্রামে পুরাতন কালীমন্দীরে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। তারা গতরাতে কালী প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে মন্দির থেকে একটু দুরে ফেলে রেখে যায়। এ ঘটনা স্থানীয় মন্দীর কমিটির নেতারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ গ্রামে ১৫ ঘর সনাতন ধর্মের মানুষ বসবাস করে থাকে।

কারা কি কারণে এ হামলা চালিয়েছে তা তদন্ত করে খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।  

এ বিষয়ে মন্দীর কমিটির সভাপতি শুকুমার মন্ডল ও সাধারন সম্পাদক সত্যরঞ্জন চন্দ্র জানান, এতদিনের পুরাতন কালী মন্দীরে কি কারণে কারা হামলা চালিয়েছে তা তারা জানাতে পারেননি। তবে এ ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


একাত্তর/এআর

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর