শিশু ধর্ষণের অভিযোগে কিশোর মুয়াজ্জিন গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৬:০২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের কিশোর মুয়াজ্জিনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার নতুন বাজারের একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই কিশোর গত তিন বছর ধরে সান্তাহারের একটি মাদ্রাসায় পড়াশুনা করেন এবং সান্তাহার নতুন বাজারের একটি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, ওই এলাকার ১৫-২০ জন শিশু-কিশোর ওই মসজিদের হুজুরের কাছে আরবি পড়ে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তারা আরবি পড়ার জন্য মসজিদে যায়। 

তবে হুজুর না থাকায় মসজিদের মুয়াজ্জিন তাদেরকে আরবি পড়ায় ও পড়া শেষে ১০ বছরের এক শিশুকে কৌশলে আটকে রাখে।

অন্য সব ছাত্র-ছাত্রী মসজিদ থেকে চলে গেলে সে ওই শিশুকে মসজিদের ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে এ ঘটনা জানায়। 

আরও পড়ুন: বাস ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত পাঁচ

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার পর মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর