ঢালাইকালে ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:২৩ এএম

খাগড়াছড়িতে ঢালাইয়ের সময় ভবনের ছাদ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধারকর্মীদের ধারনা, ভেতরে আরও দুই থেকে তিনজন আটকা থাকতে পারেন।

শনিবার (৮ অক্টোবর) বেলা তিনটার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন বর্ধিত ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২০)। তার বাড়ি জেলা সদরের কলেজ গেট এলাকায়। বাবার নাম মো. আমিন। তিনি টিউবওয়েল মিস্ত্রি। সাজ্জাদ খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের নির্মাণাধীন বর্ধিত ভবনটির বারান্দার ঢালাইয়ের কাজ করছিলেন ২২ জন শ্রমিক। আকস্মিক সেটি ধসে পড়লে শ্রমিকরা ছুটোছুটি করেন। ধসে পড়া নির্মাণাধীন ছাদের নিচে চাপা পড়ে পাঁচ জন গুরুতর আহত হন। 

তবে কেন ছাদ ধসে পড়লো, এর ঠিকাদার প্রতিষ্ঠান কারা তাৎক্ষণিক এসব তথ্য কেউ জানাতে পারেনি।

image


এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে ছাদের স্তূপের নিচে কেউ আছেন কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ

ঘটনার পর সেখানে পরিদর্শনে এসেছেন নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, কারো অবহেলা থাকলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর