ঝিনাইদহে তিন ছাত্রলীগ কর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:০২ পিএম

ঝিনাইদহে তিন ছাত্রলীগ কর্মীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

নিহতরা হলেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস, ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সমরেশ বিশ্বাস। নিহতদের স্বজন ও বন্ধুদের অভিযোগ, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগে দলীয় কোন্দলের জেরে নিহত হয়েছেন ভিপিসহ তিন ছাত্রলীগ কর্মী।

ঝিনাইদহের সরকারি ভেটেরিনারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সুমন বিশ্বাস। তাদের একজনের অনুসারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদ ও অন্যজনের অনুসারী কলেজের জিএস সজীব।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়ায় জোহান ড্রিম ভ্যালি পার্কে ছাত্রলীগের দুই গ্রুপের সমঝোতা বৈঠক চলছিল।

বৈঠক শেষে ভেটেরিনারি কলেজের জিএস সজিব মোটরসাইকেল নিয়ে বের হলে ছাত্রলীগের আরেকটি গ্রুপ সজিবকে কুপিয়ে জখম করে। পরে ঝিনাইদহ সদর থানার পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

পরে ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাসসহ ছাত্রলীগের তিন কর্মী একই মোটরসাইকেলে বের হলে চলন্ত অবস্থায় তাদের উপরও আক্রমণ করা হয়।

তারা দ্রুত বাইক চালিয়ে ১৮ মাইল নামক স্থানে পল্লী বিদ্যুতের ডিপোর সামনে পৌঁছালে অন্ধকারে দাঁড়িয়ে থাকা খুটি বোঝায় ট্রাকের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই নিহত হন ভেটেরিনারী কলেজের ভিপি মুরাদ, তৌহিদুল ও সমরেশ বিশ্বাস।

শিক্ষার্থীদের অভিযোগ, ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ডিগ্রী বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নিয়ে কলেজের সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদের সাথে বর্তমান জিএস সজীবের বিরোধ চলে আসছে। এরই জেরে মুরাদ ও সজীবসহ আরও কয়েকজন শহর থেকে ক্যাম্পসে ফিরছিল।

ক্যাম্পাসে ফেরার পথে জোহান পার্কে সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সজীবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের হামলা থেকে বাঁচতে ভিপি মুরাদসহ তিনজন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি সরকারি ভেটেরিনারি কলেজের জিএস সজীব আহম্মেদ বলেন, আমরা রাতে তিনটি মোটরসাইকেলে করে একসঙ্গে শহর থেকে কলেজে ফিরছিলাম। এমন সময় আমাকে মারার জন্য ছাত্রলীগের সদস্যরা হামলা চালায়।

তিনি আরও বলেন, আমার ঘাড়ে কোপ দেওয়ার সময় আমি মোটরসাইকেল থেকে পুকুরে লাফ দেই। আমাকে না পেয়ে মুরাদের গাড়ি লক্ষ্য হামলা চালায়। এসময় মুরাদসহ মোটরসাইকেলে থাকা ৩ জন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন: সেবা আর মনোবলের জোরে পক্ষাঘাত নিয়ে ৪৫ বছর

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ সময় তারা পালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম বলেন,ঘটনাস্থলে এসে তিনজনকে মৃত অবস্থায় পাই। মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর