সেবা আর মনোবলের জোরে পক্ষাঘাত নিয়ে ৪৫ বছর

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:০৪ পিএম

সেবা, যত্ন আর মনোবলের কারণে ৪৫ বছর পক্ষাঘাত নিয়ে বেঁচে আছেন শাফিজ আহমেদ। তাঁর বয়স এখন ৮৫ বছর। ১৯৭৭ সালে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

বিছানায় পড়ে থেকে শরীরের ঘায়ে যখন পোকার বসবাস, তখনও হাল ছাড়েননি স্ত্রী খোরশেদা বেগম। তাঁদের যুগল জীবনে এখন দুজন দুজনের ভরসা।

প্রায় পাঁচ দশক হাঁটতে পারেন না শাফিজ আহমেদ। সবশেষ ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে গিয়েছেন ১০ বছর আগে, সেই ২০১২ সালে।

এক ঘর, এক বিছানা। তিন-চারজন মানুষ। আর ঘরের বাতাসে অক্সিজেনের চেয়ে বেশি আছে এক রাশ আত্মবিশ্বাস; যার বলীয়ানে আজো চালিয়ে যাচ্ছেন অসম্ভব এক লড়াই।

যদিও ১৯৭৭ সালের পয়লা জুনের সেই সকালে রাতের অন্ধকার হয়ে এসেছিলো খোরশেদা- শাফিজের জীবনে। খোরশেদার বয়স তখন সবে মাত্র ২৫।

সবশেষ করোনার লকডাউনের সময় পরিচিতরা, শাফিজ আহমেদকে উদাহরণ মেনেছেন। আর শাফিজের জীবন-দর্শন- কোনো আফসোস নেই। তৃপ্তিই জীবনের মূল সূত্র।

image


স্বাভাবিক দাম্পত্যের কিছুই নেই খিলগাঁওয়ের বাড়িটিতে। তবে, যখন যা সামনে এসেছে, তাই মেনে নিয়েছেন, অচল স্বামীকে টেনে নিয়ে যেতেন অফিসে।

তিনি নিজেও চাকরি নিয়েছিলেন, তার পাশের অফিসেই। এখন নিজেই বিস্ময়ে ফিরে তাকান অতীতের সেই দিনগুলোতে।

বিশ্ব যখন আন্তর্জাতিক পেলিয়িটিভ দিবস পালন করছে, তখনও ওষুধবিহীন জীবনের পথে হাঁটছেন এই পরিবার।

আরও পড়ুন: সম্ভাব্য মন্দা মোকাবেলায় সক্ষম হবে বাংলাদেশ

সেবা-চিকিৎসা বিজ্ঞানে জ্ঞান না থাকার পরেও কেমন করে সব পরীক্ষায় উৎরে গেলেন খোরশেদা-শাফিজ, এমন সব প্রশ্নের উত্তরেই হাসি বোনাস খোরশেদার।

আর সেই হাসির রসায়ন নাকি বই। এই বয়সে পড়ছেন আধ্যাত্ববাদ। লালন খুজছেন, তার অর্থ- যেখানে লালন বলেছেন সময় গেলে সাধন হবে না, যা খোরশেদা বেগমের, প্যালিয়াটিভ কেয়ারময় জীবনের প্রতিপাদ্য- 'ব্যথাপূর্ণ জীবন এবং ব্যথাসহ মৃত্যু: কোনোটিই কাম্য নয়'।


একাত্তর/আরবিএস

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর