পথ হারালেন মা-বাবা, প্রাণ হারালো আট বছরের শিশু

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:০৬ পিএম

শেরপুরে আট বছর বয়সী এক মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মা-বাবার বিচ্ছেদ হলেও শিশুটির বাবার পক্ষ এ মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা দাবি করা হয়েছে। আর বিচ্ছেদের পর অন্যের স্ত্রী ও শিশুটির মায়ের অভিযোগ, হত্যার পর তাকে ফাঁসি ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও সুরতহালে শিশুটির শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবুও পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের চকপাঠক বউ বাজার এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম ওসমান গণি (৮)। সে ওই এলাকার মেহেদী হাসান প্রিন্সের ছেলে ও শহরের নাগপাড়া এলাকার মারকাজুল কোরআন হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের সন্তান ওসমান গণি। পারিবারিক কলহের কারণে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর প্রিন্স রায় পায়। 

এরপর গেলো তিন বছর আগে প্রিন্স দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর সৎ মা’সহ পরিবারের সবাই ওসমান গণিকে লালন-পালন করে। এদিকে মারিয়া ইয়াসমিনেরও অন্যত্র বিয়ে হয়। প্রিন্সের দ্বিতীয় বিয়ের পরে গণিকে তার দাদু শহরের নাগপাড়ার একটি মাদরাসায় ভর্তি করান। গত সপ্তাহে প্রিন্সের বাবা স্ট্রোক করে মারা গেলে গণিকে বাড়ি নিয়ে আসা হয়। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে গণি ঘরের দরজা বন্ধ করে খেলছিল।  এক পর্যায়ে পরিবারের সদস্যরা কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে সে ফাঁসিতে ঝুলে আছে। পরে পরিবারের সদস্যরা ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিশুটির মা মারিয়া ইয়াসমিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে, আমি এর বিচার চাই।

নিহতের মামা উজ্জ্বল মিয়া ও রেজাউল করিম জানান, আমাদের ভাগনেকে কৌশলে হত্যা করেছে তার বাবা, সৎ মা ও তাদের বোন জামাই। হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে, আমরা এর সঠিক বিচার চাই।

image


তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা জানান, ওসমান গণি সব সময় আদরে থাকতো। আজ দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এখন আমাদের ফাঁসানোর জন্যই এসব বলছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর