সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:০৭ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিনি নিহত হন। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করায় বিজিবি পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, নিহত তরুণ আবু হাসান (২৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তার পাঁচ মাস বয়সের একটি সন্তান রয়েছে। 

নিহতের পিতা হায়দার আলী শেখ জানান, তার ছেলে শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে সীমান্ত পার হয়ে ভারতে যায়। হয়তো সেখান থেকে ফেরার পথে দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা রোববার ভোরে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে সেখান থেকে তাকে কে বা কারা বাংলাদেশে নিয়ে এসে সকাল সোয়া ছয়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে ডুমুরিয়া নামক স্থানে হাসান মারা যায়।

নিহত হাসানের শ্বশুর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম জানান, তার জামাতা ভারতীয় চোরাই পণ্য আনা-নেয়ার জন্য পাসিংম্যান হিসেবে কাজ করতো। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলাও রয়েছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডানদিকে গুলিবিদ্ধ হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যাপারে বিএসএফ এর কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে বিএসএফের কাছ। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর