দুদকের মামলায় পৌর মেয়র কারাগারে

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯:৪৭ পিএম

৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নীলফামারী জজ আদালতের বিশেষ জজ মো. মাহমুদুল করিম এর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন মেয়র দানু। বিচাকর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন মেয়র মনছুরুল ইসলাম দানু।

সূত্রমতে, দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ গত ২৩ আগস্ট বাদি হয়ে জেলার ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় নীলফামারী অগ্রণী ব্যাংক শাখার সাবেক ম্যানেজার রথিন্দ্র নাথ সরকারসহ আরো দুই জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু শাওন অটো ব্রিকস লিমিটেডের নামে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা থেকে ২০১৪ সালে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নেন। সেসময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রথিন্দ্র নাথ সরকার ও সাবেক ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলামের যোগসাজশে নিয়ম ভেঙে একসঙ্গে সমুদয় টাকা উত্তোলন করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়র মনছুরুল ইসলাম দানু সুদে-আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন।

এরপর ২০১৬ সালে ব্রিকস ফিল্ডের জন্য এলসির মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করেও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বন্দর থেকে ওই মালামাল উত্তোলন করেননি মেয়র দানু। এতে বন্দর কর্তৃপক্ষের পাওনা দাঁড়িয়েছে ৩১ কোটি ১০ লাখ টাকা।

ব্যাংক ঋণ এবং বন্দর কর্তৃপক্ষের পাওনাসহ মোট ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয় দুদকের ওই মামলায় (মামলা নং-০৪ (নীলফামারী) তারিখ -২৩.৮.২০২২. ধারা-৪০৯, ৪২০, ১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা)।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম বলেন, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু তার একটি অটো ভাটার যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানির  জন্য অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা থেকে ঋণ নেন। তিনি ওই যন্ত্রপাতি পোর্ট থেকে কিছু উত্তোলন করেন এরপর অর্থ সংকটে অবশিষ্ট যন্ত্রপাতি উত্তোলন করতে পারেননি।

এবিষয়ে ব্যাংকের ঋণ পরিশোধে গত ১৬ আগস্ট অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার সঙ্গে তার একটি সমঝোতা হয়। এরই মধ্যে গত ২৩ আগস্ট রংপুর দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে থেকে সোমবার নীলফামারীর বিশেষ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবিষয়ে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হবো।

সরকার পক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান শাসন বলেন, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা থেকে যে ঋণ নিয়েছিলেন সেটাকে যেভাবে ব্যবহার করার কথা তা তিনি করেননি। এবিষয়ে দুদুক তার বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন: মধুমতি ও শীতলক্ষ্যায় সম্ভাবনার আরও দুই দুয়ার খুললো

এই মামলায় উনি মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। মহামান্য হাইকোর্ট নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে আমরা আপত্তি জানাই। ন্যায় বিচারের স্বার্থে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা তদন্তাধীন আছে, তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।


একাত্তর/আরএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর