নীলফামারীতে যুবককে গলাকেটে হত্যা, নেপথ্যে পরকীয়া, আটক তিন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

নীলফামারীতেএক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, এই হত্যার নেপথ্যে রয়েছে পরকীয়া।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছী গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মতিবুল (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

আটকরা হলেন- পরকীয়ায় অভিযুক্ত নারী সাহেরা বেগম, তার স্বামী একরামুল হক এবং তাদের ছোট সন্তান।

স্থানীয়দের ভাষ্য, সাহেরা বেগমের সঙ্গে একই এলাকার যুবক মতিবুলের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাহেরার বড়ো ছেলে আলামিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর একপর্যায়ে বৃহস্পতিবার রাতে মতিবুলকে একা পেয়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা মতিবুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত আলামিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর