ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার সময় ইউএনওর অফিস সহকারী জনতার হাতে আটক

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল দেবার ভয়ভীতি দেখিয়ে দুই ব্যবসায়ীর নিকট থেকে অর্থ হাতিয়ে নেবার অভিযাগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাইয়ের বিরুদ্ধে।

গত ৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ‘ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার’ নামে এক দোকানে প্রতারণাকালে স্থানীয় জনতার হাতে আটক হন তিনি। পর ভুক্তভোগীদের টাকা ফেরত দেবার প্রতিশ্রুতিতে স্থানীয় দুই ইউপি সদস্যের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই অফিস সহকারীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেয়ায় চাঞ্চল্যের তৈরি হয়েছে।

শহরের থানা মোড় এলাকার ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’ -এর মালিক মিটু মিয়া জানান, রৌমারী ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাই নিজেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে আমার কাছ ৩৫ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বছরের জেল এবং দোকান সিলগালা করার ভয় দেখান।

এসময় দাবিকৃত টাকা তার হাতে নগদ দিতে চাইলে তিনি একটি বিকাশ নম্বর দেন। ০১৯৩৩২১২১২০ -নম্বরে ৩৫ হাজার টাকা পাঠানা হয়।

ওই ব্যবসায়ীর অভিযোগ, অভিযুক্ত অফিস সহকারী গত বুধবার রাত ৮টার দিকে তার অনুপস্থিতে দোকানে আসেন এবং দোকান অপরিস্কার ও প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটির কথা বলে কর্মচারীদেরকে দোকান বন্ধ করাতে বাধ্য করেন।

একপর্যায়ে উপস্থিত লোকজন তাকে আটক করেন। পরে ওই অফিস সহকারী পুলিশি ঝামেলা এড়াতে প্রতারণার শিকার ব্যবসায়ীদের টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন।

এসময় রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রবিউল করিম এবং ২নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম রানা তাকে জিম্মায় নেন। পরের দিন বৃহস্পতিবার ৩৫ হাজার টাকা ফেরত দেন ওই অফিস সহকারী।

ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজন মিয়া বলেন, গত বুধবার অফিস সহকারী আব্দুল হাই এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল দেবার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে উপায় না পেয়ে ৩০ হাজার টাকা তাকে দেয়া হয়।

এসময় তার আচারণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তিনি টাকা ফেরত দেবার প্রতিশ্রতি দিলে দুই ইউপি সদস্যের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে এখনো সেই টাকা ফেরত দেননি অভিযুক্ত।

রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রবিউল করিম বলেন, ভুল শিকার করে ক্ষমা চেয়েছেন অফিস সহকারী আব্দুল হাই। দুই/তিন দিনের মধ্যে প্রতারণার শিকার ব্যবসায়ীর টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

২নং ওয়ার্ডের অপর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা বলেন, প্রতারণার শিকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মিন্টু মিয়াকে ৩৫ হাজার টাকা ফেরত দিয়েছে অফিস সহকারী আব্দুল হাই।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে এটিএম থেকে টাকা হাতানো চার প্রতারক গ্রেপ্তার

জনতার হাত আটক হওয়ার কথা স্বীকার করে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাই বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ফোন পেয়ে ওই দুই দোকানে যাই। এসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে আমাকে আটক করে। পরে চাপের মুখ তাদের টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেই। বৃহস্পতিবার ওই টাকা ফেরত দেয়া হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পূবন আখতারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জেনে বিস্তারিত বলতে পারবো।’


একাত্তর/আরএ

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর