গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, এক মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৫:৩০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের একজন মারা গেছেন

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ সরকার সিএনজি ও ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের মধ্য মিঠু'র (২৬) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। 

মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। 

মিঠুর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মোয়ালেম গ্রামের মৃত ফজলু মিয়া ছেলে। সে ঐ কাভার্ডভ্যানে শ্রমিক হিসেবে কাজ করতো। 

এ ঘটনায় আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক। 

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানিয়েছেন, মিঠুর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ সরকার সিএনজি ও ফিলিং ষ্টেশনে স্থানীয় একটি কারখানার অর্ধশতাতিক সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান গ্যাস নিতে যায়। ওই সিলিন্ডারগুলোতে গ্যাস দেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কাভার্ডভ্যানে আগুন লেগে যায়। কাভার্ডভ্যানের পাশে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।  

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।  

ঢাকা ফায়ার সার্ভিসের জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে সিলিন্ডার ভর্তি গাড়ির আগুন নেভায়। 



একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর