জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৪:০৩ পিএম

ঝিনাইদহের শৈলকূপার খালকুলা গ্রামে চাচাত ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন একই গ্রামের হোসেন আলীর ছেলে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শৈলকূপা উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সাথে তার চাচাত ভাই মনোয়ার ও মোক্তারের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। 

এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে আমজাদ হোসেনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ চাচাত ভাইয়েরা। 

এসময় প্রতিবেশি তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা হাসপাতাল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। 

এদিকে স্বজনেরা জানান, আমজাদ হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে আনা হচ্ছে। এ হত্যার সাথে জড়িতদের শাস্তি চেয়েছেন তারা।


একাত্তর/এসজে

চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর