রাঙ্গাবালীতে খেলাধুলার জন্য উন্মুক্ত মাঠের দাবি

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৫:০৬ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খেলাধুলার জন্য উন্মুক্ত একটি মাঠের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই উপজেলা সদরে খেলাধূলার জন্য কোনো মাঠ নেই। এ কারণে কিশোর-তরুণরা মোবাইলে আসক্ত হচ্ছে। খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তাদের মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে নিরাপদে রাখা সম্ভব। তাই একটি উন্মুক্ত খেলার মাঠ প্রয়োজন। 

আরও পড়ুন: সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা বায়রার

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী হাই/এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন তালুকদার, বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস হাওলাদার, রাঙ্গাবালী ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান, দিলীপ দাস, সংগঠনটির সভাপতি জাহিদ হাসান সাগর ও সাধারণ সম্পাদক বাবু তালুকদার প্রমুখ। 


একাত্তর/এসি

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর