সামরিক মর্যাদায় সৈনিক জাহাঙ্গীরকে দাফন

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:৩০ পিএম

সামরিক মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাহাঙ্গীর আলমকে দাফন করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে নীলফামারীর ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে তার মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল ১১টায় রাণী বৃন্দা রাণী উচ্চ বিদ্যালয় মাঠে জাহাঙ্গীরের মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নামে।

পরে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ দক্ষিণ তিতপাড়ার নিজ বাড়িতে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। 

এসময় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস খোলাহাটির ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিদুল ইসলাম। মরদেহ গ্রহণ করেন জাহাঙ্গীরের বড়ো ভাই আবুজার রহমান। 

image


এরপর বেলা সাড়ে ১২টায় বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তা ও সদস্য, পরিবারের সদস্যসহ স্থানীয় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। 

এ সময় সেখানে ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, থানা পুলিশের পরিদর্শক লাইছুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা বায়রার

উল্লেখ্য, ২০১৫ সালে ২৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। ২০২১ সালের নভেম্বরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টর বোয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে জাতি সংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে শাস্তি মিশনে যোগ দেন। ওই বছরই তিনি বিয়ে করেন।

তিন অক্টোবর সোমবার মধ্যরাতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দুর্গম কাইতা এলাকার টহল শেষে কুইতের অস্থায়ী ক্যাম্পে ফেরার সময় পথে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণে উড়ে যায় শান্তিরক্ষী সদস্যদের বহনকারী গাড়ি। এতে প্রাণ হারান জাহাঙ্গীর। 


একাত্তর/এসি

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর