চলতি নৌকা থেকে লাফিয়ে পালালো দণ্ডপ্রাপ্ত আসামি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:০৪ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বাছেদ আলীকে (২০) কারাগারে নেওয়ার পথে তিনি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাছেদ আলীসহ কারাদণ্ডপ্রাপ্ত ২২ আসামিকে নৌকায় করে চৌহালী থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পলাতক বাছেদ আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ জানান, মঙ্গলবার রাতভর উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। এ সময় ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়। বুধবার সকালে বাছেদ আলীসহ ওই ২২ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

ওসি আরও জানান, এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়া হচ্ছিল। টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া এলাকায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। এখন পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি তবে তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রামগতির মেঘনায় ইলিশ ধরার সময় আট জেলে আটক

যদি পালিয়ে যাওয়া আসামি বাছেদ আলীকে ধরা না যায় তাহলে তার বিরুদ্ধে নতুন করে মামলা হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর