অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন যুবদল নেতাকে জেল-জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০২:২৫ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন যুবদল নেতাকে ১০ দিনের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে এ অভিযান  করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, চরমোন্তাজ ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ দালাল (৫০), চরলক্ষ্মী ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মান্নান প্যাদা (৩৮) ও ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম প্যাদা (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি ওই ইউনিয়নের চরমণ্ডল বাজারে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড় থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটছিল তিনজনের এই চক্র। তরমুজ চাষের জন্য ওই লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রায় একশ' একর জমিতে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে সেই মাটি দিয়ে বাঁধ নির্মাণ শুরু করে তারা। এই তথ্য পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় এ ঘটনায় জড়িত মোশাররফ, মান্নান ও সেলিমকে আটক করা হয়। 

image

পরমাণু হামলা ঠেকাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে জাপান

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ বলেন, বালুমহাল ও নদী ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর ক্ষতি হয় -এমন কোনো কাজ দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গ করে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে তিনজনকে ১০ দিন করে জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 


একাত্তর/আরবিএস  

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর