ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:২২ পিএম

কিশোরগঞ্জ সদরে ১০ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে কওমি মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) শহরের নগুয়ায় হযরত আবু বকর সিদ্দীক (রা.) কওমি মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। 

অভিযুক্ত শিক্ষকের নাম রাকিবুল হাসান (১৯)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকার আবুল কাশেমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের নগুয়ায় হযরত আবু বকর সিদ্দীক (রা.) কওমি মাদ্রাসায় রাকিবুল হাসান অনেকদিন ধরে শিক্ষকতা করে আসছেন। গত ৩ অক্টোবর রাতে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ১০ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতন করেন তিনি। 

ঘটনার পর ওই শিশুটি কান্নাকাটি করতে থাকলে শিক্ষক রাকিবুল হাসান এ ঘটনা কাউকে জানাতে শিশুটিকে নিষেধ করেন। 

আরও পড়ুন: আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ তরুণ আটক

পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে নির্যাতনের বিষয়টি তার পরিবারের লোকজনের কাছে খুলে বলে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা বৃহস্পতিবার মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে জানান। বিষয়টি জানাজানি হলে পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক রাবিকুল হাসানকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১২ মার্চ) একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে শিশুটি। বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের...
রাতের ঘুমন্ত অবস্থায় মাদ্রাসায় এক শিশু বিছানায় প্রসাব করে দিলে এতে ক্ষুব্ধ হন শিক্ষক। পরে ওই শিশুসহ মোট ছয় শিশুকে বেদম প্রহার করেন তিনি। রাতেই পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওই একই প্রতিষ্ঠানের শিক্ষককে ফাঁসির রায় দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের তাড়াসে মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার এক পরিচালককে গ্রেফতার করেছে তাড়াশ  থানা পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর