বিয়ের কথা বলে নারীকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার তিন

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৮:৪০ পিএম

সাভারে বিয়ের কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। একই সঙ্গে নিখোঁজ থাকা ওই নারীর মরদেহ নির্জন একটি জায়গার কুয়া থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর) ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- শেরপুর জেলার কামারেরপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম (৪২), তার বন্ধু রিকশাচালক ঝালকাঠি জেলার সামিউল (৩২) ও টাঙ্গাইল জেলার সাইফুল (৪৯)।  তারা সবাই আশুলিয়ায় ভাড়া থাকতেন।

এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া গ্রাম থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় কুয়া ওই নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত নারীর নাম পলি আক্তার। তিনি ঝালকাঠি জেলার সদর থানার পঞ্জিপুতি গ্রামের হাশেম মিয়ার মেয়ে। 

পলি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে র‌্যাব -৪ এর সিপিসি-২ এর সাভারে নবীনগর ক্যাম্পে প্রেসব্রিফিং এ খবর জানানো হয়। 

র‍্যাব জানায়, রেজাউল আশুলিয়া স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করলেও পলির সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এক সময় পলি রেজাউলকে বিয়ে করার জন্য চাপ দিলে তাদের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে রেজাউল পলিকে বিয়ে কথা বলে ডেকে নেন। ১১ অক্টোবর রাতে বন্ধু সাইফুল ও রিকশাচালক সামিউলের সহায়তায় পলিকে হত্যা করে লাশ নির্জন স্থানে গভীর কুয়া ফেলে দেয়।

আরও পড়ুন: স্বামীর সংসার করতে নোয়াখালীতে মিশরি তরুণী

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বোন রুনা বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


একাত্তর/এসি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর