ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত এক, আহত দুই

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৪:১৫ পিএম

নাটোরের সিংড়ায় ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।  

শনিবার (২২ অক্টোবর) ভোর সোয়া চারটার দিকে চৌগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রফিকুল ইসলাম (৪০) উপজেলার ছোট চৌগ্ৰাম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। আহত আশিকুর রহমান (৪২) একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও বুলবুল হোসেন (২১) একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, নাটোর-বগুড়া মহাসড়কে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক ও চৌগ্রাম থেকে সিংড়াগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত

এ দুর্ঘটনায় গুরুতর আহত আশিকুর রহমানের অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আরেক আহত বুলবুল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ জানান, নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


একাত্তর/এসজে

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর