দোহারে জেলেদের হামলার শিকার সাত নৌ পুলিশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০২:৩৩ পিএম

ঢাকার দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন কুতুবপুর নৌ পুলিশের সাত সদস্য। 

রোববার (২৩ অক্টোবর) দোহারের পদ্মা নদীতে অভিযান চলাকালে নৌ পুলিশের উপরে এ হামলার ঘটনা ঘটে। 

কুতুবপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার নারিশা জোয়ার এলাকায় মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে একটি দল। 

হঠাৎ জেলেদের একটি সংঘবদ্ধ দল নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ পুলিশের ওপরে। পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে গিয়ে তাদের উপরে আরও চড়াও হয়ে হামলা করে জেলেরা। 

এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বরিশালে নৌযান চলাচল বন্ধ, প্রস্তুত হাজারো আশ্রয়কেন্দ্র

হামলার ঘটনার খবর পেয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিষয়টিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।


একাত্তর/এসজে
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর