ঘূর্ণিঝড় সিত্রাং: সিলেটে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম চালু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘূর্ণিঝড় সিত্রাং সংকট মোকাবিলায় সিলেটে কন্ট্রোল রুম খুলেছে বিদ্যুৎ বিভাগ। অপর এক অফিস আদেশে সব বৈদ্যুতিক স্থাপনা সুরক্ষায় দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। হতে পারে বজ্রবৃষ্টিও। তাই সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং তদারকির জন্য নির্মিত বিদ্যুৎ বিভাগের অধীন সব বিতরণ সংস্থা-কোম্পানি ও সঞ্চালন কোম্পানিকে আলাদা আলাদা কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ করা হয়েছে। সেই নির্দেশে সিলেট বিদ্যুৎ বিভাগ জেলার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

সিলেট বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের মোবাইল ফোন নাম্বার হচ্ছে- ০১৩১৩০৯৬২৯৬। যেকোনো প্রয়োজনে বিদ্যুৎ গ্রাহকদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছন প্রকৌশলী শামছ ই আরেফিন।

তিনি আরও জানান, দুর্যোগ মুহুর্তে সিলেটের বিদ্যুৎ গ্রাহকদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া যাচ্ছে। সেগুলো হলো- বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে থাকলে নিজেরা না কাটা, জমা জলে লাইন পড়ে থাকলে কোনোভাবেই স্পর্শ না করা, চাষের জমিতে বিদ্যুতের তার পড়ে থাকলে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি যাওয়া যাবে না, পাম্প বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি জলে ডুবে গেলে সেগুলো না চালানো এবং ঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন রাখা।

আরও পড়ুন: শক্তি হারিয়ে সিত্রাং এখন দুর্বল স্থল নিম্নচাপ

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুর থেকেই সিলেটে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহানগরীসহ সিলেটের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানা গেছে। এতে নানা ভোগান্তি পোহাচ্ছেন সিলেটবাসী।


একাত্তর/আরবিএস  

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর