মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৩:২০ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মৃতরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), জাহিদুল  ইসলাম (২৫) ও মাহমুদ মোল্লা (২২)। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজুর রহমান বলেন, সকাল থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এরআগে সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করে।


একাত্তর/আরবিএস  

ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো চট্টগ্রামের পটিয়া ও মীরসরাইয়ে। শনিবার (২১ মার্চ) আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহতের পাশাপাশি আহত হয়েছেন...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারৈয়ারহাট ধুনঘাট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও নৌবাহিনীর একজন মার্চেন্ট সদস্যসহ তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর