ভোট না দেওয়ায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০১:১৯ পিএম

গাজীপুরে জেলা পরিষদ নির্বাচনে টাকা নিয়ে ভোট না দেওয়ার অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ দুই ভোটারকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে সাবেক চেয়ারম্যানসহ পাঁচ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকাররা হলেন- জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য স্বপ্ন আক্তার ও একই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম।  

যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলসহ পাঁচ জন।

স্থানীয়রা জানান, জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ওয়াজেদ আলী, লিটন সরকার, জয়নাল সিকদার ও নবীর হোসেনসহ অনেকেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠকে টাকা নিয়ে জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাককে কেন ভোট দেওয়া হয়নি এ বিষয়ে আলোচনা হয়। এ সময় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বৈঠক শেষে বাড়ির বাইরে উপস্থিত থাকা রাজ্জাকের কয়েকজন সমর্থক সংরক্ষিত নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করেন।

নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার জানান, চেয়ারম্যান তার বাড়িতে সকল সদস্যকে ডেকে নেন। আমরা সেখানে উপস্থিত হলে জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাককে কেন ভোট দেওয়া হয়নি এ নিয়ে চাপ দেয়া হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাকের কয়েকজন সমর্থক আমাকে এবং আরেক সদস্যকে মারধর করেন।  এ সময় শফিকুল ভয়ে দৌড়ে পালিয়ে যায় এবং আশপাশ থেকে লোকজন এসে আমাকের উদ্ধার করে আমাকে হাসপাতালে নেয়।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সিনিয়র এক সদস্য জানান, কয়েকজন মেম্বার টাকা নিয়েও প্রার্থীদের ভোট না দেয়ার ঘটনায় চেয়ারম্যান বাড়িতে সবাইকে ডাকা হয়েছিল। টাকার বিষয়গুলো সুরাহার কথা বলে বৈঠক শেষ হওয়ার পর ফেরার পথে কি ঘটেছে তার জানা নেই।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, তিনি বা তার লোকজন কাউকে মারধর করেননি বা পরিকল্পিত কোনো মারধরের ঘটনাও ঘটেনি। 

তিনি বলেন, অন্তত পাঁচ প্রার্থী ভোটের জন্য মেম্বারদের টাকা দেয়ার বিষয়টি পরিষদে গিয়ে জানালে গত শনিবার সন্ধ্যায় তার বাড়িতে পরিষদের সকল সাধারণ ও নারী সদস্যদের ডাকা হয়। এসময় কেউ টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে সুরাহার কথা বলা হয়। তবে ফেরার পথে কি হয়েছে তার জানা নেই। 

আরও পড়ুন: ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, গত রোববার (২৩ অক্টোবর) ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য স্বপ্না আক্তার বাদি হয়ে সাবেক চেয়ারম্যানসহ পাঁচ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর