ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:২৪ এএম

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক বাদি হয়ে মামলাটি করেন।

মামলা বিবাদি হলেন- ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

মামলার এজাহার থেকে জানা যায়, হিরণের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

হিরণ ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদে ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আসছেন। 

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১৮ লাখ টাকার জমি এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের বাড়ি নির্মাণসহ মোট এক কোটি ৩৮ লাখ টাকার স্থাবর এবং প্রায় ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন।

মামলার এজাহার থেকে আরও জানা যায়, হিরণ সম্পদ অর্জনের উৎস হিসেবে সম্মানিভাতা, গৃহ সম্পত্তি, কৃষি, জমি বিক্রিসহ বিভিন্ন খাত থেকে তার ৪৫ লাখ টাকা আয় পাওয়া যায় বলে জানিয়েছেন। একই সঙ্গে পারিবারিক ব্যয়সহ অন্য খাতে তার ব্যয় পাওয়া যায় ১৬ লাখ টাকা।

আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

এদিকে আয়-ব্যয়ের হিসাব বাদ দিলে তার সঞ্চয় থাকে ২৯ লাখ টাকা। এর বিপরীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় মোট এক কোটি ৬১ লাখ টাকা। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হিরণ জানান, একটি স্বার্থান্বেষী মহল দুদকের কাছে ভুল তথ্য দিয়েছে। আমি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো।


একাত্তর/এসি

কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর