ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:১২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন এবং আরও দুই আরোহী আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কলেজছাত্র চয়ন দেবনাথ (২৫) বাগেরহাট সদর খানপুর এলাকার চিন্ময় দেবনাথের পুত্র। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বলে নিহতের পরিবার জানায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের লখপুর এলাকায় দুপুরে চয়নসহ দুইজন এক মোটরসাইকেলে বাড়ি থেকে খুলনার দিকে যাওয়ার পথে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহীই আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নীলগাই আটক

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি জব্দ করা হয়েছে।


একাত্তর/জো 

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর