চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নীলগাই আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৫:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা। পরে প্রশাসন ঐ নীলগাইটি উদ্ধার করে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বারিকবাজার এলাকা থেকে আটক করা হয় পশুটি। এসময় নীলগাইটি দেখতে ও ধরতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। 

জানা গেছে, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করেন। এসময় মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ধরে ধাওয়া করে স্থানীয়রা নীলগাইটি আটক করতে সক্ষম হন। এতে এলাকায় কোন ক্ষয়ক্ষতি না হলেও পশুটি ধরার চেষ্টাকালে দুইজন সামান্য আহত হন।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোটার হতে আসা দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১০

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায় এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ধারনা করা হচ্ছে পশুটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।

আটক করা পশুটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পশুটিকে বনে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর