মহাসড়কে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টা, দুই তরুণকে গণপিটুনি

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে ছিনতাইকালে গণপিটুনি দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক ছিনতাইকারীরা হলেন জেলা শহরের মেড্ডা এলাকার আব্দুল আজিজের ছেলে জাবেদ (৩৫) ও কাউতুলী এলাকার মোশাররফ হোসেনের ছেলে আনাস (১৯)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি পিকআপ ভ্যান কসবা থেকে ঢাকায় ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে উজানিসার এলাকায় তিনজন ছেলে পিকআপটির গতিরোধ করেন। এরমধ্যে দুইজন পিকআপের দুইপাশে দাঁড়িয়ে পিস্তল ধরে চালকের পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সড়কে চলাচলকারী সিএনজিসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের নজরে আসলে তারা গ্রামবাসীকে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। বাকী দুইজনকে আটক করে গণপিটুনি দেন জনতা। এতে একজনের পা ভেঙে যায়। পরে পুলিশকে খবর দিয়ে দুইজনকে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন: শিক্ষকের যৌন হয়রানিতে বন্ধের পথে স্কুলছাত্রীর পড়ালেখা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, চালকের ভাষ্যমতে যে পিস্তলের কথা বলা হচ্ছে, তাদের কাছে তা পাওয়া যায়নি। দুইজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই ছিনতাইকারীর নাম-পরিচয় যাচাই-বাছাই চলছে। পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর