টিসিবির বস্তা দেখে শিশুধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:০৭ পিএম

চট্টগ্রামের জামালখানে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে ওই শিশুর বস্তাবন্দী মরদেহ জামালখান এলাকার একটি নালা থেকে উদ্ধার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার লক্ষণ দাস ওই এলাকার একটি মুদি দোকানের কর্মচারী। নিহত মারজান হক বর্ষা প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মা বাবার সাথে নগরীর জামালখান এলাকায় থাকতো শিশুটি। 

বর্ষার বাবা মো. ইউসুফ জানান, গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার দিন বিকেলে বাসার পাশের দোকান থেকে চিপস কিনতে বের হয় বর্ষা। এরপর থেকে নিখোঁজ ছিল শিশুটি।

পুলিশ জানিয়েছে, স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশের শরণাপন্ন হলে পুলিশ অভিযানে নামে। কিন্তু তিন দিনেও বর্ষার খোঁজ দিতে পারেনি পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নালায় পাওয়া যায় তার বস্তাবন্দী মৃতদেহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নালা থেকে বর্ষার বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর টিসিবির বস্তা ও সেইসাথে সিসিটিভি ফুটেজ দেখে এলাকার গোডাউন থেকে রাতেই সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে আহত, আটক এক

সিএমপি'র উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, চিপস কিনে বাসায় ফেরার সময় বর্ষাকে জোর করে মুদির দোকানের গোডাউনে নিয়ে যান কর্মচারী লক্ষণ দাশ। গোডাউনে নিয়ে ধর্ষণ ও হত্যার পর মরদেহ বস্তায় ভরে পাশের নালায় ফেলে দেন তিনি। 

উপ-কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন লক্ষণ দাস। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর