বরযাত্রীবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ১৯

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৩৬ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় শিশু ও নারীসহ ১৯ জন আহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের তিন মাইল এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল তিন জন ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জনকে স্থানান্তরিত করেন।

আহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী সাফা (৩ মাস), সিফা (৫), সোহানা (৮), তমা (১৪), জান্নাতুন ফেরদৌস (১৮), নারগুন নাহার (২২), সামসুন বেগম (২২), সাব্বির হোসেন (৮), সোহাগ ইসলাম (১১), শাহীন আলম (২০), মমিনুল ইসলাম (২৬), আলমগীর হোসেন (২৮), জমিরুল ইসলাম (৩৩), ওলিয়ার রহমান (৫০), আইজউদ্দিন (৬৬) এবং থ্রি হুইলার চালক গোপাল চন্দ্র (৪৫)। এছারাও অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। 

পুলিশ ও মাইক্রোবাসের যাত্রী এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকার সবুজ আলম কনে নিয়ে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কালিতলা থেকে কয়েকটি মাইক্রোবাস যোগে বোদা উপজেলা শহর হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের গাড়িবহর উপজেলার চন্দনবাড়ি পথে ইউনিয়নের তিনমাইল এলাকায় পৌঁছলে দেবীগঞ্জ গামী বালুবাহী একটি ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও একটি থ্রিহুইলারকে ধাক্কা দেয়। 

এতে মাইক্রোবাসের ১৫ জন যাত্রী ও থ্রি হুইলার  চালকসহ চার জন যাত্রী আহত হন। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল শিগগিরই, ডিসেম্বরে যোগদান

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বেশির ভাগ আহতরা মাথায়, মুখে, হাতে সহ শরীরে আঘাত পেয়েছেন। ৪/৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে তারা শঙ্কা মুক্ত।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ট্রাক ও মাইক্রোবাসটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস   

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। 
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মাঝেই নাফ নদে বাংলাদেশি দুই জেলেকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর