ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু, আহত তিন

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:৫৭ পিএম

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। 

শুক্রবার সকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বর্মণ (৩৫) ময়মনসিংহ ত্রিশালের ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে। তিনি নেত্রকোণার মোহনগঞ্জে তার বোনজামাইয়ের স্বর্ণের দোকানে কাজ করতেন। 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুজন বর্মণ তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলন্তবাহী একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় ট্রাকের ধাক্কায় সিএনজি সড়কের পাশে পরে যায়। এতে চারজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মণকে মৃত ঘোষণা করেন। আহতরা হাতপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানায় পুলিশ।

এআর
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর