পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০১:৫৮ পিএম

মুন্সীগঞ্জে পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ করেছেন এক স্কুল ছাত্রী। অভিযোগ আমলে নিয়ে পুলিশ মৃত বিড়ালটির ময়নাতদন্তের জন্য উপজেলা পশু হাসপাতালে পাঠিয়েছে।

ছাত্রী আছিয়া আক্তারের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে এক প্রতিবেশী পরিবার বিষ খাইয়ে ও লাঠি পেটা করে হত্যা করেছে বিড়ালটিকে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলছেন, ময়না তদন্তের পর সব কিছু পরিস্কার হবে। তারপরই পরবর্তী করণীয় ঠিক করবেন তারা।

সিরাজদিখানের ফুরশাইল গ্রামের ১৩ বছরের আছিয়া আক্তারের সারাদিনের সঙ্গী পোষা দুই বিড়াল লিলি ও কিকি। রোববার দুপুরে হঠাৎ করেই মৃত্যু হয় লিলির।

আছিয়ার মা আকলিমা আক্তার শারমিন বলছেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশি মুনসুর, তার মা তাসলিমা আক্তার ও বোন সেলিনা মিলে পোষা বিড়াল লিলিকে হত্যা করেছে। 

অন্য প্রতিবেশীরাও বলছেন, মুনসুরদের ঘরের দিক থেকে প্রচণ্ড আহত অবস্থায় লিলিকে সবশেষ আসতে দেখা গেছে।

image


এ ঘটনায় মাকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন আছিয়া আক্তার। পোষা বিড়াল হত্যার অভিযোগ এনে বিচারের দাবি করে বসেন এক কিশোরী। তিন জনের নামে থানায় অভিযোগও করেছেন।

আছিয়া দাবি, প্রথমে পুলিশ বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে তার মা সিরাজদিখান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভোজ্যতেল উৎপাদনে নতুন সম্ভাবনা পেরিলা চাষ

তিনি বলেন, বিড়ালকে কে বা কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত নয়। তবে অভিযোগকারীর দাবি পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা তার বিড়াল হত্যা করেছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়। ময়নাতদন্তের জন্য এটি আমাদের অফিসে রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত হবে।

এদিকে, অভিযোগ দায়েরের পর থেকে প্রতিবেশী মুনসুরদের ঘরে তালা ঝুলছে।


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর