বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান মারা গেছেন

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিউর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংগঠনিক সব কাজ শেষে শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাসভবনে ঘুমিয়ে পড়েন মসিউর রহমান। সেখানে তিনি একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকাতে থাকেন। মঙ্গলবার সকালে তিনি ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে দ্রুত বাসায় আসতে বলেন। এরপর ড্রাইভারসহ অন্যরা এসে ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মসিউর রহমান বিছানায় পড়ে আছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। 

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় করেন বিএনপিসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

image


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে মৃত অবস্থায় তাকে পেয়েছি। প্রয়োজনীয় পরীক্ষা করে বোঝা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু জানান, জেলার উন্নয়নের জন্য মসিউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি রাজনীতি অঙ্গনে, এমনকি আমরা একজন অভিভাবককে হারালাম।

আরও পড়ুন: তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অপরদিকে জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ জানান, ঝিনাইদহে বেশিরভাগ উন্নয়ন মসিউর রহমানের হাত ধরেই হয়েছে। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। জননন্দিত এ নেতার মৃত্যুতে বিএনপির অপুরনীয় ক্ষতিসাধন হয়েছে।

আজ বিকালে তার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে দলীয় সুত্র জানায়।


একাত্তর/আরবিএস

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর