ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ৬৬ শতাংশ জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
দখলমুক্ত করা এ জমিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, একটি মহল কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে কোনাউর মৌজার এক নম্বর খাস খতিয়ানে ৬৬ শতক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যাত্রীবাহী বাস থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার
তিনি আরও জানান, উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হবে।
অভিযান চলাকালে কাইতলা উত্তর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ও নবীনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একাত্তর/জো
