যাত্রীবাহী বাস থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবাহী দুইটি বাসে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর থানার সরদারপাড়া গ্রামের ইদ্রিস সরদার (৪০) ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের রমানাথ চন্দ্র বর্মন (৩৬)। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসআর পরিবহন ও শাহ ফতেহ আলী পরিবহনের দুইটি বাসে পৌর শহরের হবির মোড় নামক স্থানে অভিযান চালান এসআই রকিব হোসেন ও এএসআই মনিরুল ইসলাম। ওই দুটি বাসে তল্লাশি চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: দোকানে সরকারি চাল পাওয়ায় দুইজন আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর