টাঙ্গাইলে ভোট কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০২:৩২ পিএম

টাঙ্গাইলে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি চাকু ও  জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম স্বপন আলী (২২)। তিনি ওই ইউনিয়নের মাকুল্যা গ্রামের বাসিন্দা। পেশা তিনি মুদি ব্যবসায়ী।

গোপালপুর থানার এস আই মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

বুধবার টাঙ্গাইলের গোপালপুর নগদা শিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুধু পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলছে বিকেল চারটা পর্যন্ত। 

আরও পড়ুন: চিংড়িতে বিষাক্ত জেলি, তিন জনের কারাদণ্ড

নির্বাচন চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। নির্বাচন মোট ভোটার  ২৬ হাজার ৩৪৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০টি, কক্ষ ৭৫টি।

এ দিকে নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার নির্বাচন কর্মকর্তা। 


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর