নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) রাতে মাসদাইর খানকা শরীফ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের সাথে থাকা বেশ কয়েকজন পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল হোসেন, রাকিব, সাব্বির, শাকিল, হারুন ও ফয়সাল।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) নাজমুল হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাবতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনার পিস্তল, দুটি সুইচ গিয়ার, ছুরি ও রশি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে পুড়লো সাত ঘর
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়কে অটোরিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিতো।
একাত্তর/আরএ
