জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে: আইজিপি

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ জনগণকে প্রধানমন্ত্রী একই প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছেন। একযোগে কাজ করার জন্য বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে।

শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, পুলিশ একটি পেশাদার বাহিনী। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের যে নীতি, সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।

আবদুল্লাহ আল মামুন বলেন, সর্বশেষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হলি আর্টিজানের ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি। এর আগে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। তার মানে প্রধানমন্ত্রীর নীতির আলোকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী একই প্ল্যাটফর্মে একযোগে কাজ করছি।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশের অভিযানে একদিনেই ৯৯ জন গ্রেপ্তার

আইজিপি বলেন, পাহাড়ে কিছু বিশৃঙ্খলা-অস্থিরতা চলছে। আমরা তা নির্মূলে কাজ করছি।


একাত্তর/আরএ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর