আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

নরসিংদীতে আসামি ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

শুক্রবার (৪ নভেম্বর) ভোরে জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।

ওই পুলিশ কনস্টেবলের নাম তৌফিকুল ইসলাম (৫৩)। তিনি নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তৌফিকুল বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভোরে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরে যায়। এ সময় হঠাৎ করেই তৌফিকুলের শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

আরও পড়ুন: লংদুতে স্পিডবোট-ইঞ্জিন নৌকা সংঘর্ষে আহত সাত, নিখোঁজ দুই

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বেলা পৌনে দুইটার দিকে নরসিংদী জেলা পুলিশ লাইন্সসে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


একাত্তর/এসি

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর