মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে নিহত এক, আহত দুই

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১১:৫৯ এএম

নওগাঁর রাণীনগরে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। 

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত মানিক কুমার (২০) আত্রাই উপজেলার সুবর্ণকুণ্ড গ্রামের লঘুনাথ চন্দ্রের ছেলে। আহত শীবেন হালদার (২৩) একই উপজেলার ভবানীপুর গ্রামের শিখিল হালদারের ছেলে ও গুপি (১৯) সুবর্ণকুণ্ড গ্রামের খোকার ছেলে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা।

তিনি জানান, তারা তিনজন একই মোটরসাইকেলে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। 

রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মানিক, শীবেন ও গুপি গুরুতর আহত হন।

আরও পড়ুন: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে 

এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। আর আহত শীবেন ও গুপি রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।


একাত্তর/এসজে

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর