গণসমাবেশে স্বামী হত্যার বিচার চাইলেন খাদিজা

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, তার স্বামী হত্যার বিচার দাবি করেছেন। 

শনিবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে তিনি এই দাবি জানান। তিনি বলেন, ভিন্ন মতাদর্শের হবার কারণে কাউকে হত্যা করা যায় না। 

খাদিজা বেগম বলেন, আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার সরকারের কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই, গুলির বদলে গুলি চাই, রক্তের বদলে রক্ত চাই।

তিনি আরও বলেন, আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। আমার স্বামীর অন্যায় ছিল তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শের নীতি ভালোবাসতেন। এটা কোনো অন্যায় হতে পারে না।

গণসমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের মা ফিরোজা বেগম।

তিনি বলেন, আমার দুই ছেলেকে গুম করা হয়েছে। এই সরকার নিজেদের মানবতার সরকার বলে দাবি করে। আমার ছোট ছেলে মিরাজ খানে বয়স তখন মাত্র ১৫ বছর। আমার দুই ছেলের কী দোষ ছিল তাদের গুম করা হলো? আমার বুক খালি করা হলো! 

আরও পড়ুন: ‘সবাই রিজার্ভ ব্যবহার করে চলছে, আমাদেরও করতে হচ্ছে’

ফিরোজা বেগম বলেন, আমি আমার ছেলেদের ফেরত চাই। এই মঞ্চে আমার বড় ছেলে কালুর স্ত্রী ও ছেলের আসার কথা ছিলো। কিন্তু সরকার সব যানবাহন বন্ধ করে দেয়ার তারা আসতে পারেনি। আমি আমার ছেলেদের ফেরত চাই। আমার ছোট নাতি তার বাবাকে ফেরত চায়।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর