শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:৫৭ এএম

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার তাওয়াকুচা এলাকার টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত কৃষক নবিজল এলাকার সামেদ আলীর ছেলে।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বন্য হাতির একটি দল তাওয়াকুচা এলাকার লোকালয়ে নেমে পাকা ধান ক্ষেতে হানা দেয়। পরে কৃষকরা হাতি তাড়াতে গেলে হাতির দল উল্টো তাদের ওপর হামলা করলে সবাই দৌঁড়ে পালালেও পেছনে পড়ে যান নবিজল। এসময় একটি হাতি তাকে পায়ে পিষ্ট করে ও শুঁড় দিয়ে আছাড় দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নবিজল। 

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

এর আগে, শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় হাতির দল কৃষকদের ফসলের ক্ষেত তছনছ করে।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর