নরসিংদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১১:২২ এএম

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। 

রোববার (৬ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। লাভলীর অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৩৫) একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা সবাই পলাতক আছে।

প্রতিবেশীরা জানান,  বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত একটার দিকে কয়েকদফা ঝগড়া হয় তাদের। রোববার ভোরে আবারও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পারিবারিকে কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর