ওজোপাডিকো প্রকৌশলীকে মারধরের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:০৮ এএম

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো‘র) এর উপ-সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিমকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নিজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের বিরুদ্ধে। 

শনিবার (৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ওজোপাডিকোর‘র কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর মো. মাঈন উদ্দিনের কক্ষে এ ঘটনা ঘটে। 

আহত আব্দুল করিম পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আহত ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিম বলেন, 'তুচ্ছ ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আমাকে দুদফা নোটিশ করেন। এতে আজ আমি তার কক্ষে উপস্থিত হয়ে অহেতুক নোটিশের কারণ চেয়ে ওজর-আপত্তি জানাই। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অনেক গালমন্দ করেন। এসময় নির্বাহী প্রকৌশলী আরও বলেন, নোটিশ করা তো সবেমাত্র শুরু করেছি, এরপর থেকে চলতেই থাকবে। একপর্যায় মাঈন উদ্দিন আমার চোখের নিচের অংশে ঘুষি মেরে রক্তাত্ব করেন।' 

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, 'উপ-সহকারী প্রকৌশলী আব্দুল করিম নতুন মিটার সংযোগ দেয়াসহ অনিয়ম-দুর্নীতি করে আসছেন। প্রথমে তাকে মৌখিকভাবে সর্তক করেছি। কিন্তু তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে অফিসিয়াল নিয়মকে উপেক্ষা করছেন। তাই তাকে নোটিশ করেছি। কিন্তু তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আজ আমার কক্ষে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পরেন। এসময় তার রূঢ় আচরণ আমি আমার ব্যবহৃত মোবাইলে ধারণ করেতে গেলে তিনি বাধা দিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পরে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।' 

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী বদলিজনিত কারণে পদ শূন্য হলে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাঈন উদ্দিন। 

এ বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, 'মারামারির খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই ও আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। তবে এ ব্যাপারে এখনও কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।' 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর