খুলনায় তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:১৮ পিএম

খুলনার কেডিএ এভিনিউ গোবরচাকা এলাকায় এক তরুণীর মাথা এবং হাতের কবজি বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সেইসাথে আটক করা হয়েছে তার নারী সঙ্গীকে। 

রোববার (৬ নভেম্বর) রাতে ওই ব্যক্তিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ নভেম্বর) ভোরে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পরিবহন ব্যবসায়ী আবু বক্কর ও তার সঙ্গী স্বপ্না বেগম। 

জানা গেছে, নিহত কবিতার বাড়ি (২৯) সাতক্ষীরার আশাশুনি এলাকায়। স্বামীর সাথে বিচ্ছেদের পর দুই সন্তানের জননী কবিতা আলাদা বাসা ভাড়া নিয়ে সোনাডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকায় বসবাস করতেন।

র‌্যাব-৬ অধিনায়ক কর্নেল মোস্তাক জানান, হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়া আবু বক্করকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করে খুলনায় নিয়ে যায় র‌্যাব। গাজীপুর থেকে খুলনায় যাত্রাপথে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন।  

জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, নিহত কবিতা তার পূর্বপরিচিত। রোববার রাতে তিনি একত্রে রাত যাপনের উদ্দেশ্যে কবিতাকে তার ভাড়া বাসায় নিয়ে আসেন। 

সেখানে মধ্যরাতে তাদের মধ্যে ঝগড়া বাধলে কবিতাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে বাক্সবন্দি করে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যান আবু বক্কর। 

আরও পড়ুন: কলাপাড়ায় বেড়িবাঁধ ধসে আতঙ্কে ছয় গ্রামের মানুষ

তিনি আরও জানান, দুই বছর ধরে গোবরচাকার বাড়িটিতে তিনি স্বপ্না বেগমকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছেন। কবিতাকে হত্যার রাতে স্বপ্না তার কর্মস্থল খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ছিলেন। ভোরে সেখান থেকে তিনি আবু বক্করের সঙ্গে পালিয়ে গাজীপুর চলে যান। 

আবু বক্কর ও স্বপ্নার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব-৬ অধিনায়ক। 


একাত্তর/এসজে

পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর